ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সাবেক এই সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়।
জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হবে। ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার নির্দেশ দেয়।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
