ডেস্ক রিপোর্ট: ২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কার্যালয়ে মামলার অগ্রগতি জানতে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল গেলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জন নিহত হওয়ার তথ্য তদন্তে পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযোগ অনুযায়ী, রাতের অভিযানে গুলি, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করা হয়।
