ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪০৪টি মামলা হয়েছে। এছাড়া মতিঝিলে ২৭৬, উত্তরা ২৩৭, গুলশানে ২০৬, তেজগাঁওয়ে ১৯৮, ওয়ারীতে ১৮০, লালবাগে ১৭২ এবং রমনায় ১৪৫টি মামলা করা হয়েছে।
অভিযানকালে ৬৩৯টি গাড়ি ডাম্পিং এবং ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
সূত্র: বাসস
