ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ৩২ রানের পরাজয়ে চাপে পড়ে তাওহিদ হৃদয়ের দল। ফলে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড এখনো ভালো। দুই দলের ২৫ দেখায় টাইগাররা জিতেছে ১৭টি ম্যাচ, আর জিম্বাবুয়ের জয় ৯টি।
