ডেস্ক রিপোর্ট: সাবেক ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লক্ষ্মীপুরের সদর উপজেলার জকসিন বাজার সংলগ্ন মিঝি বাড়ির বাসিন্দা তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ ঘটনায় ঢাকাচ্যাট পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে। মোহাম্মদ খোরশেদ আলমের আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরাও শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোহাম্মদ খোরশেদ আলম দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ওমানের রাজধানী মাস্কাটে নির্মাণ ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর দেশে ফিরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।
তিনি এক পুত্র ওমান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদ আলম (৩৬) এবং দুই কন্যা ফাতেমা বেগম (৩৪) ও নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার মাহি (২৬) রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম মোহাম্মদ খোরশেদ আলমের ছোট কন্যা সুমাইয়া আক্তার মাহি বর্তমানে ডিপিএইচ এজেন্সির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রী অর্জন করেই তিনি নারী উদ্যোক্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
