ডেস্ক রিপোর্ট: চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১২ জুলাই একদিনেই দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ০৭১ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং আমদানি ব্যয় পরিশোধে সহায়ক ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
