ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়কে গণতন্ত্রের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই বিজয়ের দিনটি দেখে যেতে পারেননি বিএনপি চেয়ারপারসন ও ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বন্দিজীবন ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। নেতাকর্মীদের মতে, বেঁচে থাকলে এই বিজয়ে তিনিই সবচেয়ে বেশি আনন্দিত হতেন।
বিএনপি ১৭০টি আসনে জয়লাভ করেছে বলে বেসরকারি ফলাফলে জানা গেছে। দলের ভার এখন তারেক রহমানের হাতে। তবে গণতন্ত্রের এই বিজয়ের মুহূর্তে দলীয় নেতাকর্মীদের হৃদয়ে সবচেয়ে বেশি অনুপস্থিতির বেদনা খালেদা জিয়াকে ঘিরেই।
