ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভোট দেওয়ার পর তিনি দিনটিকে ‘মহা আনন্দের দিন’ ও ‘মুক্তির দিন’ হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, আজকের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতকে পেছনে ফেলে নতুন পথচলা শুরু হয়েছে। গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি সবাইকে জাতীয় উৎসবের মতো দিনটি উদযাপনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, এটি তার জীবনেরও এক স্মরণীয় দিন এবং দেশের মানুষের জন্য নতুন সূচনার বার্তা বহন করছে।
