ছবিসূত্র- ইন্টারনেট
ডেস্ক রিপোর্ট: যাত্রা জয় দিয়ে শুরু হলেও শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় ম্যাচে হার এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পথ কঠিন করে দিয়েছে অনেকটাই। তবে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এখনো আশার আলো নিভে যায়নি পুরোপুরি। ভাগ্য এখন নির্ভর করছে গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের ওপর।
বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। হিসেব অনুযায়ী, শ্রীলঙ্কা জয়ী হলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে সরাসরি সুপার ফোরে জায়গা হবে বাংলাদেশের। কিন্তু বিপরীতে আফগানিস্তান জিতে গেলে তখন ভাগ্য নির্ধারণ হবে নেট রান রেটের জটিল সমীকরণে।
পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলই সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। তবে নেট রান রেটে এগিয়ে আছে লঙ্কানরা (+১.৫৪৬), যেখানে বাংলাদেশের অবস্থান -০.২৭০। আফগানিস্তানের পিছিয়ে থাকলেও নেট রান রেট +২.১৫০, যা নেট রান রেটের দিক দিয়ে সবার উপরে।
টাইগারদের বাঁচা মরার লড়াইয়ের সমীকরণ মেলানো হবে যেভাবে —
- ম্যাচে শ্রীলঙ্কা জয়ী অথবা খেলা পরিত্যক্ত হলে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের।
- আফগানিস্তান আগে ব্যাট করলে তাদের জিততে হবে কমপক্ষে ৬৫ রানের বিশাল ব্যবধানে অথবা পরে ব্যাট করলে জয় পেতে হবে অন্তত ৫০ বল হাতে রেখেই।
এই অবস্থায়ই নেট রান রেটে এগিয়ে গিয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত করতে পারবে আফগানিস্তান। অর্থাৎ এখন বাংলাদেশের চোখ একমাত্র শ্রীলঙ্কার জয়ের দিকেই।
আরও পড়ুন: ক্রীড়া সংস্থার কমিটিতে আশরাফুল বাদ, নতুন সদস্য বুলবুল
Our YouTube
