ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ বর্তমানে অবস্থান করছেন জাপানে। অপর্ণা জানান, নাটক-সিনেমার বাইরে থাকাটা তার জন্য কষ্টের। “শুটিংয়ের দিনগুলো খুব মিস করি ,তবে নতুন পেশাতেও তিনি আনন্দ খুঁজে পাচ্ছেন। “আমার স্কুলের প্রিন্সিপাল জানেন আমি একজন অভিনয়শিল্পী। এজন্য আমাকে সম্মান করেন। শিক্ষার্থীরাও বিষয়টি জেনে আমাকে আরও পছন্দ করতে শুরু করেছে। শিক্ষকতা সত্যিই ভালো লাগছে।”

সম্প্রতি প্রচার শুরু হয়েছে অপর্ণার অভিনীত ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’। নাটকটি সম্পর্কে তিনি বলেন, “ভালো একটি গল্প আছে নাটকে। যতদূর মনে পড়ছে, জাপানে আসার আগে এটিই শেষ কাজ।”সহশিল্পী মোশাররফ করিমের প্রসঙ্গ টেনে অপর্ণা জানান, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। “আমার কাছে মোশাররফ ভাই একটা ডায়েরি। তিনি যেসব উপদেশ দিতেন, আমি নোট করে রাখতাম।”

অভিনয় জীবনের বাইরে জাপানে জীবনযাপনের কথাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। দেশটির শৃঙ্খলা ও মানুষের শান্তিপ্রিয়তা তার কাছে সবচেয়ে ভালো লাগে। ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘোরাঘুরি আর নতুন জায়গা আবিষ্কার করে সময় কাটান তারা। জাপানি খাবারও এখন বেশ উপভোগ করেন তিনি। তবে দূর দেশেও হৃদয়ে টান অনুভব করেন মাতৃভূমির জন্য। “যত দূরেই থাকি, নিজের দেশকে মনে পড়ে। চেনা সবকিছু মনে পড়ে,” বলেন অপর্ণা ঘোষ।
