ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হয়েছেন এলিজা জামান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক।

আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে। বৈধ প্রার্থী একজন থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
