
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদনে মার্কিন প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। সম্ভাব্য অভিযান আগের হামলার চেয়ে ব্যাপক হতে পারে। ইসরায়েলও এ অভিযানে যুক্তরাষ্ট্রকে পাশে পেতে চাপ দিচ্ছে। তবে মধ্যবর্তী নির্বাচনের আগে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।
