ডেস্ক রিপোর্ট: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকায় মানুষ একত্রিত হয়ে স্পেনের বিজয় উদযাপনে অংশ নেন।
স্পেনের জয়ে ফিলিস্তিনিরা আনন্দ প্রকাশের পাশাপাশি স্প্যানিশ জাতীয় দলকে অভিনন্দন জানান। দীর্ঘদিনের সংঘাতের মধ্যেও এ উদযাপন ছিল তাদের জন্য এক ব্যতিক্রমী মুহূর্ত।
অন্যদিকে স্পেনেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থক ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন। তার এ পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রশংসা পেলেও ইসরায়েলের একটি অংশের সমালোচনার মুখে পড়ে।
