ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯৫ জন, চট্টগ্রামে ৬৬ জন, বরিশালে ৫৮ জন, খুলনায় ৩৮ জন, রংপুরে ২৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন করে রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
