
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার টোকিওতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর তিনি জানান, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে বাংলাদেশের নতুন সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করবে জাপান। দুই নেতা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ কাঠামোয় এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তাঁরা।
