ডেস্ক রিপোর্ট: দিল্লি ও ভারতের বিভিন্ন রাজ্যে আটক আন্দোলনকারীদের মুক্তি না দেওয়ার অভিযোগে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আটক আন্দোলনকারীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে সরকার বলে দাবি করেছে দলটি।
সোমবার গভীর রাতে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এক ভিডিও বার্তায় জানান, আটক বা গ্রেপ্তার হওয়া সব আন্দোলনকারীকে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
সিজেপি জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে কেন্দ্র সরকার এনডিএ-শাসিত সব রাজ্যকে এ বিষয়ে নির্দেশনা দেবে। দলটির আশা, সরকার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
এদিকে মঙ্গলবার থেকেই আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
