ডেস্ক রিপোর্ট: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশের পর গেটস ফাউন্ডেশনে আর অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।
২০০৬ সালে বাফেট ঘোষণা দিয়েছিলেন, তিনি জীবদ্দশায় প্রতিবছর বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে দান করবেন। তবে এবার কয়েকশ কোটি ডলার মূল্যের শেয়ার দানের তালিকায় গেটস ফাউন্ডেশনের নাম রাখা হয়নি। পরিবর্তে সেই শেয়ার বাফেট পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি ফাউন্ডেশনের মধ্যে বণ্টন করা হবে।
৯৫ বছর বয়সী বাফেট জানিয়েছেন, আগামী আট বছরের মধ্যে তার হাতে থাকা বার্কশায়ার হ্যাথাওয়ের বাকি সব শেয়ারও দান করে দেবেন। গত দুই দশকে তিনি গেটস ফাউন্ডেশনকে প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার অনুদান দিয়েছেন।
