ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।
এসময় স্পিকারের কাছে তিনি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না বলে আশা প্রকাশ করেন। বিরোধী দলের নেতা স্পিকারের কাছে সুবিচার পাওয়ার বলে প্রত্যাশা জানান।
স্পিকারকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।
