নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিশু-কিশোরদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে গঠিত স্বতন্ত্র বিতর্ক সংগঠন অভিযাত্রী স্কুল অফ ডিবেট (ওএসডি) আগামী এক বছরের জন্য আংশিক কার্যনির্বাহী পরিষদ-২০২৬ অনুমোদন করেছে।
গত ১ মার্চ সংগঠনটির উপদেষ্টা আব্দুল মুমিন ও নাহিদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে ওএসডি- এর প্রথম কার্যনির্বাহী পরিষদের ঘোষণা দেওয়া হয়।
নতুন কার্যনির্বাহী পরিষদে নির্বাচিতরা হলেন: সভাপতি: রাইসুল ইসলাম সাকিব, সহ-সভাপতি (প্রশাসন): মোঃ আবু জুবায়ের, সহ-সভাপতি (বিতর্ক): মিজানুর রহমান সিয়াম এবং সাধারণ সম্পাদক: মোঃ সাজ্জাদুল ইসলাম
অভিযাত্রী স্কুল অফ ডিবেট মূলত ঢাকা শহরের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। সংগঠনটি নিয়মিত কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন করছে।
সংগঠনটির উপদেষ্টা আব্দুল মুমিন বলেন, “আমরা চাই শিশু-কিশোররা শুধুমাত্র জ্ঞান অর্জন করবে না, বরং যুক্তি ও ন্যায়বিচারের মূল্যবোধে পরিপূর্ণ হবে। নতুন কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য সামনে রেখে কাজ করবে।”
উল্লেখযোগ্য, ওএসডি একটি স্বতন্ত্র এবং সৃজনশীল বিতর্ক সংগঠন, যা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্ব ও তর্কপ্রতিভা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
