নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত সাংসদ এডভোকেট আবুল কালাম-কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আবুল কাউসার আশার ছোট ভাই ও তাঁর অনুসারীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বন্দরে এক সৌজন্য সাক্ষাতে তারা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জুবায়ের নুর, পাপ্পু, মাসুদ, শান্ত, রাহিম, তাসমান ও সাদ্রি লাজিমসহ আরও অনেকে।
শুভেচ্ছা বিনিময়ের সময় নেতাকর্মীরা বলেন, এড. আবুল কালামের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
