ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাঁথিয়া আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ২৪ হাজার ৮০৪।
সাঁথিয়া আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ৯৪টি কেন্দ্রে ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
