ডেস্ক রিপোর্ট: প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে ‘শুভেচ্ছা’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। এই অ্যাপের মাধ্যমে একশটির বেশি নাগরিক সেবা গ্রহণ করা যাবে।
একই সঙ্গে বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু হয়েছে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই দুই ডিজিটাল সেবার কার্যক্রম তুলে ধরা হয়। তিনি বলেন, ভোগান্তিমুক্ত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য এবং ভবিষ্যতে প্ল্যাটফর্ম দুটিকে আরও সম্প্রসারণ করা হবে।
