ডেস্ক রিপোর্ট: ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
পর্যবেক্ষকদের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন এবং ২১টি দেশের প্রতিনিধি রয়েছেন। এএনএফরেল, কমনওয়েলথ, আইআরআই, এনডিআইসহ গুরুত্বপূর্ণ সংস্থাগুলোও অংশ নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যবেক্ষকদের উপস্থিতি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হবে।
