ডেস্ক রিপোর্ট: সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা লুটপাটের তথ্য ও উপাত্ত সংগ্রহ করেন। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা।
দুদকের প্রতিনিধি দল জানান, লুটপাটের ঘটনার একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে আরও সর্তক থাকা প্রয়োজন ছিল বলে জানান।
পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার অধিক।
প্রসঙ্গত, গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র। গেল বছরের ৫ আগস্টের পর থেকে লাগামহীনভাবে চলছে এই লুটপাট।
