ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জ শহরে অটোরিকশায় বসে থাকা এক কলেজ শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি শহরের ইসলামিয়া সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিল কলেজছাত্র আব্দুর রহমান। এ সময় সামনে ও পিছন থেকে কতিপয় যুবক দেশীয় অস্ত্র চাপাতি ও চাকু নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। বেশ কয়েকটি আঘাতের পর যুবকরা পালিয়ে যায়।
নিহত আব্দুর রহমানের চাচা সোহাগ ও মা জানান, বিকেলে চৌরাস্তা এলাকায় প্রাইভেট পড়তে গিয়েছিল আরমান। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয় সে অসুস্থ, হাসপাতালে। এসে দেখি তাকে কোপানো হয়েছে। সে মারা গেছে।
তবে যতটুকু জেনেছি, কতিপয় যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করেছিল। কারা, কী কারণে আব্দুর রহমানকে মেরেছে তাও তারা জানে না বলে জানিয়েছেন।
