ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন আবুল কালাম।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক মনোনয়ন ফর্মের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।মনোনয়নপত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবুল কালাম ধানের শীষ প্রতিক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এদিকে মনোনয়ন ফর্মটির একটি ছবি ফেইসবুকে পোস্ট করে আবুল কালামের ছেলে আবুল কাওসার লিখেছেন “আলহামদুলিল্লাহ”।
এই মনোনয়ন ঘিরে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
