ডেস্ক রিপোর্ট: রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
ডিআইজি জানান জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান ডিআইজি আমিনুল ইসলাম। আইন অনুসারে প্রক্রিয়া শেষে তাদের স্ব, স্ব জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
