নিজস্ব প্রতিবেদক: খুলনার পাইকগাছায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২)নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পাইকগাছার সরল খাঁ দীঘিতে গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। মৃত আজিজুর রহমান পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের কওসার আলী গোলদারের ছেলে। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে আজিজুর রহমান পেশায় একজন চা বিক্রেতা ছিলেন। ঘটনার দিন দুপুরের দিকে সে বাড়ির পাশ্ববর্তী সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে গোসল করতে যায়। এলাকাবাসীর ধারণা গোসল করার সময় স্ট্রোক করলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এসময় পুকুরে কেউ ছিল না। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পাশের বাসিন্দা আনন্দী নামে এক কিশোরী গোসল করতে গেলে তার পায়ে মৃতের পরিধেয় কাপড় জড়িয়ে যায়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে।
