ডেস্ক রিপোর্ট: ভাল্লুকের ক্রমবর্ধমান আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে জাপানের উত্তরাঞ্চলে। প্রাণী আক্রমণ নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করেছে জাপান সরকার। চলতি বছর এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৈন্যরা প্রাণী শিকারে নয়, বরং নিরাপত্তা দিতে ব্যবহার করবেন ভাল্লুক স্প্রে, লাঠি, ঢাল ও নেট লঞ্চার।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাকর্ন ফলন কম হওয়ায় ভাল্লুকেরা খাবারের খোঁজে শহরাঞ্চলে ঢুকে পড়ছে। বুধবার আকিতা অঞ্চলের কাজুনো শহরে ১৫ সদস্যের একটি সেনা দল ফাঁদ স্থাপনে সহায়তা করেছে।
