ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় চাহিদা কমে যাওয়ার প্রভাবে এক দিনের ব্যবধানে ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার (২৭ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। নতুন এই দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে গত রোববারও (২৬ অক্টোবর) সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল।
নতুন দামের তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট সোনা: ভরিতে ২,০৪,২৮৩ টাকা
- ২১ ক্যারেট সোনা: ভরিতে ১,৯৪,৯৯৯ টাকা
- ১৮ ক্যারেট সোনা: ভরিতে ১,৬৭,১৪৫ টাকা
- সনাতন পদ্ধতির সোনা: ভরিতে ১,৩৮,৮৪২ টাকা
এছাড়া, রুপার দামও সমন্বয় করা হয়েছে।
- ২২ ক্যারেট রুপা: ভরিতে ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট রুপা: ভরিতে ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট রুপা: ভরিতে ৩,৪৭৬ টাকা
- সনাতন রুপা: ভরিতে ২,৬০১ টাকা
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় এর প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে।
