ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের রাজনীতিবিদ রাঘব চাড্ডা দম্পতির ঘর আলো করে এসেছে তাদের প্রথম সন্তান। দম্পতি একটি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন।

রবিবার তাঁরা ইনস্টাগ্রামে যৌথভাবে এই আনন্দের খবর জানান।দম্পতির শেয়ার করা নোটে লেখা ছিল,“তিনি অবশেষে এসে গেছে!আমাদের baby boy.”সেখানে আরও উল্লেখ করা হয়,“এখন মনে পড়ে না ওকে ছাড়া জীবন কেমন ছিল! বুকভরা ভালোবাসা, আমাদের জীবন এখন আরও পূর্ণ। প্রথমে ছিলাম আমরা দু’জন, এখন আমাদের সবকিছু।”নোটটি শেষে তারা সই করেন— “With gratitude, Parineeti & Raghav”। ক্যাপশন না দিয়ে কেবল একটি ‘নজর লাগবে না’ (evil eye) ইমোজি ব্যবহার করেন তারা।
এর আগে জানা যায়, রবিবার সকালেই পরিণীতি চোপড়াকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্বামী রাঘব চাড্ডা সেই সময় থেকেই তার সঙ্গে ছিলেন।পরিবারঘনিষ্ঠ একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানায়,“পরিণীতিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাঘব তার স্ত্রীকে নিয়ে আছেন এই বিশেষ সময়ে। তারা যেকোনো মুহূর্তে সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন।”
শুধু রাঘব নন, পরিণীতির ও রাঘবের দুই পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন সন্তানের আগমনের প্রতীক্ষায়। সূত্রটি বলে,“পুরো পরিবার নতুন অতিথির জন্য অত্যন্ত উচ্ছ্বসিত। এ বছরের দীপাবলি তাঁদের জন্য আরও বিশেষ হয়ে উঠেছে, কারণ উৎসবের সঙ্গে নতুন প্রাণের আগমনের আনন্দও যোগ হয়েছে।”
আরো পড়ুন :সোনাক্ষী-জাহিরের প্রেগনেন্সি গুজবে মজার প্রতিক্রিয়া
