ডেস্ক রিপোর্ট: দেওয়ালি সামনে, বলিউডে উৎসবের আমেজ এখন তুঙ্গে। প্রযোজক রমেশ তৌরানি আয়োজিত ২০২৫ সালের দেওয়ালি পার্টিতে হাজির ছিলেন বহু তারকা। পার্টির ঝলমলে পরিবেশের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী অভিনেতা জাহির ইকবাল।

সাম্প্রতিক সময়ে সোনাক্ষীকে ঘিরে চলা গর্ভধারণের গুঞ্জন নিয়ে জাহির এমনভাবে প্রতিক্রিয়া জানালেন যে মুহূর্তেই তা উপস্থিত অতিথি ও নেটিজেনদের মুখে হাসি এনে দেয়। তাঁদের এ রসিক ও স্বচ্ছন্দ আচরণ ভক্তদের মন ভরিয়ে দিয়েছে এবং গুজবের অবসান ঘটিয়েছে বলে মনে করছেন অনেকে।
কিছুদিন আগে এক ফ্যাশন ইভেন্টে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। বিক্রম ফাডনিসের ৩৫তম বার্ষিকী উপলক্ষে সেই অনুষ্ঠানে স্বামী জাহিরের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সেখানকার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অনেকেই দাবি করতে থাকেন যে তিনি নাকি গর্ভবতী।
মনে হচ্ছে, সেই খবর দম্পতির কানে পৌঁছেছে। আর তাই রমেশ তৌরানির দেওয়ালি অনুষ্ঠানে তাঁরা যে হাস্যরসাত্মক ও খোলামেলা ভঙ্গিতে নিজেদের উপস্থিতি তুলে ধরলেন, তাতে গুঞ্জন থামার পাশাপাশি তাঁদের দাম্পত্য রসায়ন নিয়েও নতুন করে প্রশংসা শুরু হয়েছে।পার্টিতে তাঁদের চনমনে মেজাজ ও মজাদার প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয়। ভক্তরা বলছেন—“এভাবেই গুঞ্জনের জবাব দেওয়া যায়!”
আরো পড়ুন :গুজরাটের মঞ্চে ‘তেরি মিট্টি’ গান পরিবেশন করেছেন অক্ষয়
