ডেস্ক রিপোর্ট: ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার যৌথভাবে পেয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়েল মোকির, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফিলিপ আগিয়োঁ এবং ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক পিটার হাউইট।
সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সুইডেনের রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।
এই তিন অর্থনীতিবিদকে উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব ও ব্যাখ্যা প্রদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। তাদের গবেষণা বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তিগত অগ্রগতি, উদ্ভাবন এবং ‘সৃজনশীল বিনাশ’ (Creative Destruction)-এর ভূমিকা নতুনভাবে ব্যাখ্যা করেছে।
প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত চিহ্নিত করার অবদানের জন্য পুরস্কারের অর্ধেক পেয়েছেন জোয়েল মোকির। আর সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
অর্থনীতিতে নোবেল পুরস্কারের আনুষ্ঠানিক নাম “অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে সুইডিশ রিক্সব্যাংক পুরস্কার”। এ বছরের পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।
আরও পড়ুন: আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ঋণের ফাঁদ, সতর্কতা জারি
Find us on YouTube
