ফাইল ছবি (সংগৃহীত)
ডেস্ক রিপোর্ট: শুক্রবার রাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। এছাড়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমনও।
আগামী ৮ সেপ্টেম্বর আবুধাবিতে মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। এবার টি-টোয়েন্টি দলে না থাকা ছয় ক্রিকেটারকে ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে। এর মধ্যে পাঁচজন ইতোমধ্যে আরব আমিরাতের পথে রওনা হয়েছেন। ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে শিগগিরই দলে যোগ দেবেন নাঈম শেখ।
বাংলাদেশ স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
