
ডেস্ক রিপোর্ট: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনও নূরের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাশেদ খান আরও জানান, নূরের অবস্থা এখনও খুব একটা উন্নতি হয়নি। কথা বলার সময় মাঝেমধ্যে তার কথা থেমে যাচ্ছে। স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ (Short-term memory loss) হওয়ার কারণে তিনি অগোছালোভাবে কথা বলছেন। নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এছাড়াও, নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতেও পারছেন না সাবেক ভিপি নুরুল হক নূর।
নূরের চিকিৎসা প্রসঙ্গে হতাশা প্রকাশ করে রাশেদ বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।”
আরও পড়ুন: জাতীয় পার্টির কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগ
Find us on Facebook
