
চীন সীমান্তে প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার সিয়াং আপার মাল্টিপারপাস বাঁধ প্রকল্প ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের পর ভারতের অরুণাচল প্রদেশে অতিরিক্ত শত শত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জড়ান; অন্তত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় আদি জনগোষ্ঠীর আশঙ্কা, বাঁধ নির্মিত হলে অন্তত ২৭টি প্রাচীন গ্রাম ডুবে যাবে এবং আরও বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। চীনের তিব্বতে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের ঘোষণার পর কৌশলগত উদ্বেগ থেকে ভারতও এই বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
