
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর ও ঐতিহ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধি অনুসরণের আহ্বান জানিয়েছেন ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। কর্মশালায় নিদর্শন সংগ্রহ, নিবন্ধন, সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের নীতিমালা নিয়ে আলোচনা হয়। এতে বিভিন্ন জাদুঘর, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৭৩ জন প্রতিনিধি অংশ নেন।
