ডেস্ক রিপোর্ট: ইরানের সঙ্গে চলমান সংঘাতে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।
মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
মধ্য ইসরায়েলের ইয়াদ বিনইয়ামিনে অনুষ্ঠিত এক সম্মেলনে স্মোট্রিচ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে এই মুহূর্তে ইসরায়েলের যুক্ত হওয়ার কোনো আগ্রহ নেই।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ইসরায়েলের জন্য অনুকূল এবং এ অবস্থায় নিজেদের জড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
স্মোট্রিচের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য আঞ্চলিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনো অতিরিক্ত মন্তব্য করেনি।
