ডেস্ক রিপোর্ট: সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন। তিনি পোস্টে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের একটি অনুলিপিও প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেন,আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে সচিব পদমর্যাদায় সহকারী (রাজনৈতিক) হিসেবে নিয়োগ দিয়েছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অর্পিত দায়িত্ব সততা, আস্থা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে দেশবাসীর ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
