ডেস্ক রিপোর্ট: আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের আইনগত সুযোগ রয়েছে কি না, তা নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন শহরের মেয়র জোহরান মামদানি।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, তার বিশ্বাস নেতানিয়াহুর জায়গা দ্য হেগে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
তবে মেয়র হিসেবে বিদেশি কোনো রাষ্ট্রনেতাকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার আইনগত ক্ষমতা তার আছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানান মামদানি। এ কারণে তিনি নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে পরামর্শ করছেন।
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু সেখানে উপস্থিত হলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা শুরু হতে পারে।
