ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবির আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি নতুন পেজ চালু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) চালু হওয়া পেজটির স্লোগান “We are not insulted, We are awakened”। পেজটিতে চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও ও পোস্ট প্রকাশ করা হচ্ছে।
টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবি তুলে ধরেছেন।
এদিকে, ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের ফেসবুক পেজটি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনায় এসেছে। অনেকেই এটিকে চলমান আন্দোলনের প্রতীকী ও ব্যঙ্গধর্মী অনলাইন উদ্যোগ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ‘Cockroach Janata Party (CJP)’ নামে একটি ব্যঙ্গাত্মক উদ্যোগও আলোচনায় এসেছিল।
