ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একজনকে আহত ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। মামলায় এক আসামি গ্রেফতার থাকলেও বাকি চারজন পলাতক।
এর আগে যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষে আইনজীবীরা আসামিদের পক্ষে খালাস দাবি করেছেন।
