নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মানোন্নয়নে লক্ষ্মীপুরে আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি) আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫। লক্ষ্মীপুর জেলার তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা কমিটি জানায়, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছে লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস, ঝুমুর, সদর, লক্ষ্মীপুর।
এছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়েছে। অনলাইনে নির্দিষ্ট লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন : https://forms.gle/EaQ6MLGbigXQopcw7
পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট (পিএলইটি) কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক ও অলাভজনক শিক্ষা উন্নয়নমূলক সংগঠন, যা ২০২৩ সাল থেকে জেলার শিক্ষার্থীদের মানোন্নয়ন, প্রতিভা বিকাশ ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। গুণগত শিক্ষা সেবা এবং যোগ্যতার ভিত্তিতে মেধার ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
রেজিস্ট্রেশন ও তথ্যের জন্য যোগাযোগ: ফোন: 01760-196015, 01320-678881
ইমেইল: peopleslakshmipur@gmail.com
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
