ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময়কাল রোববার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত যুবকের নাম মো. মুছা (২৬)। তিনি বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মুছার মরদেহ উদ্ধার করে। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, উপজেলার চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মুঠোফোনের ব্যবসা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাঁকে ধরে সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করেন। ঘটনার পরের দিন থেকে মুছা বাড়িতে না থাকায় তার প্রতি সন্দেহ আরও তীব্র হয়।
আরও পড়ুন: রাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত
Find us on Facebook
