নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে রাজধানীসহ সারাদেশে অনুভূত হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতিতে প্রিয়জনের খোঁজখবর নেওয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক। প্রতিষ্ঠানটি এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দেশের যেকোনো লোকাল নম্বরে গ্রাহকরা সম্পূর্ণ ফ্রি কথা বলতে পারবেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলালিংক লিখেছে—
“আশা করি ভূমিকম্প থেকে সবাই নিরাপদে আছেন। আপনজনের খোঁজখবর নিতে আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত যেকোনো লোকাল নম্বরে ফ্রি কথা বলুন। আপনার জন্যেই আমরা — বাংলালিংক।”
দেশে ভূমিকম্পের পর যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং আতঙ্কের মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রাহকরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেকোনো মোবাইল অপারেটরে স্থানীয় কল সম্পূর্ণ বিনা মূল্যে করতে পারবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলালিংকের এই উদ্যোগকে অনেকেই মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করছেন।
