নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার চশমাহিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযানে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই বিপুলসংখ্যক পুলিশ ওই বাসায় তল্লাশি শুরু করে বলে জানা যায়।
