
ডেস্ক রিপোর্ট: বিশ্ব ফুটবলে দীর্ঘ সময় ধরে রাজত্ব করার পর এবার ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থান হারাচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের মাধ্যমে র্যাঙ্কিংয়ে ছন্দপতন ঘটে বিশ্ব চ্যাম্পিয়নদের।
এই পরাজয়ের প্রভাব পড়েছে সরাসরি র্যাঙ্কিংয়ের পয়েন্ট টেবিলে। পরিসংখ্যানে দেখা যায়, আগামী সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা তৃতীয় স্থানে নেমে যাবে। শীর্ষস্থান দখল করে প্রথমে চলে আসবে স্পেন ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স চলে আসবে দ্বিতীয় স্থানে।
যদিও বাছাইপর্ব ও প্রীতি ম্যাচে তুলনামূলক কম পয়েন্টের বন্দোবস্ত থাকে। তবে ম্যাচের ফলাফলের গুরুত্ব নেহাত কম নয়। ইকুয়েডরের বিপক্ষে সেলেসাওদের এই অপ্রত্যাশিত পরাজয় স্পষ্টভাবে পয়েন্ট হ্রাসের জন্য দায়ী। এরই সুযোগ নিতে যাচ্ছে স্পেন এবং ফ্রান্স।
তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য এখনো আশার আলো রয়েছে। আগামী অক্টোবরে আর্জেন্টিনা দলটির হাতে রয়েছে দুটি প্রীতি ম্যাচ। একটি ভেনেজুয়েলার বিপক্ষে এবং অন্যটি পুয়ের্তো রিকোর সঙ্গে। এই ম্যাচগুলোতে ইতিবাচক ফলাফল আর্জেন্টিনার পয়েন্ট পুনরুদ্ধারে সহায়ক হতে পারে।
একই সময়ে ইউরোপিয়ান দলগুলো বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। যদি স্পেন ও ফ্রান্স নিজেদের ম্যাচে প্রত্যাশিত ফলাফল গড়তে ব্যর্থ হয়, তাহলে আর্জেন্টিনার জন্য আবারও খুলে যেতে পারে শীর্ষস্থানে ফিরে আসার দরজা।
আরও পড়ুন: মেসিকে ছাড়িয়ে ইতোমধ্যে নতুন রেকর্ডের পথে রোনালদো
Find us on Facebook
