ডেস্ক রিপোর্টঃ আজ বাংলাদেশে অনেক স্মার্টফোন ব্যবহারকারী লক্ষ্য করেছেন যে হঠাৎ করেই তাদের ফোনের ডায়াল প্যাডের চেহারা বদলে গেছে। প্রথমে অনেকেই চিন্তিত হয়েছেন যে ফোনে কোনো সমস্যা হয়েছে কি না। তবে বিষয়টি আসলে কোনো ত্রুটি নয়।
২০২৫ সালের জুন মাসে গুগল নতুন ইউজার ইন্টারফেস (Material Design 3) চালু করার ঘোষণা দিয়েছিল। নতুন ডিজাইনটি ধীরে ধীরে সব এন্ড্রোইড ফোনে পৌঁছাচ্ছে। তাই আজকের দিনে বাংলাদেশে নতুন ফোন ব্যবহারকারীদের মধ্যে হঠাৎ এই পরিবর্তন দেখা গেছে।
নতুন ডিজাইনের মূল পরিবর্তন:
- নতুন হোম বাটন যুক্ত হয়েছে
- ফেভারিট বার এসেছে, যা প্রিয় কন্টাক্টে দ্রুত কল করার সুবিধা দিচ্ছে
- ডায়াল প্যাডের ডিজাইন আরও সুন্দর এবং ব্যবহারবান্ধব হয়েছে
- ফিচারগুলো আরও স্মার্ট এবং দ্রুত ব্যবহারযোগ্য
এন্ড্রোইড মূলত একটি স্বাধীন সংস্থা হলেও ২০০৫ সালে গুগল পুরো সংস্থাটিকে কিনে নেয়। এরপর থেকে যেকোনো এন্ড্রোইড ফোনের সফটওয়্যার আপডেট গুগলের নিয়ন্ত্রণে থাকে।
