ডেস্ক রিপোর্ট:প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আবারও শুরু হয়েছে উড়োজাহাজ চলাচল। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশটির বিমানবন্দরগুলোতে সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ ঘোষণা করেছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ফ্লাইট চলাচল পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবারও উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, পুরোনো হার্ডওয়্যারের কারণে এ বিপর্যয় ঘটেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ত্রুটি ছিল না। এর সঙ্গে মাইক্রোসফটেরও কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি।
সূত্র: রয়টার্স
