ডেস্ক রিপোর্ট:মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর যুক্তরাষ্ট্র বহু বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৮ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্র ইতিহাসে অনেক পিছিয়ে গেছে। বৈশ্বিক বাজারের পতন ও মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারে ধসের প্রসঙ্গ তুলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, যুক্তরাষ্ট্র আগের চেয়েও বড় ও শক্তিশালী হয়ে ফিরে আসবে।
এদিকে সোমবার থেকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে স্টিফেন মিলারের। অন্যদিকে ইউএফসির প্রধান নির্বাহী ডানা হোয়াইটকে প্রেস সচিবের পদ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
বিশ্লেষকদের ধারণা, স্টিফেন মিলারের পদোন্নতির ফলে প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর নীতি আরও জোরদার হতে পারে।
অন্যদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর স্টিফেন মিলার ও ইলন মাস্কের কর্মকাণ্ড তদন্তের ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাটরা। হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ার রবার্ট গার্সিয়া জানান, ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ে ইলন মাস্কের ভূমিকা এবং অভিবাসন অভিযানে মিলারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে।
